8:57 am, Thursday, 25 June 2026

বড়লেখায় গাঁজা কেনাবেচার সময় আটক ২

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় গাঁজা কেনাবেচার সময় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির চুকারপুঞ্জি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির চুকারপুঞ্জি গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে আলী আকবর (৪২) এবং একই এলাকার মৃত ছমির আহমদের ছেলে তানজিম আহমদ (১৯)।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে চুকারপুঞ্জি গ্রামে আলী আকবর ও তানজিম আহমদ গাঁজা কেনাবেচা করছিলেন, এমন খবর পেয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় আলী আকবর ও তানজিম আহমদকে আটক এবং তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বুধবার (২৬ মে) বিকেলে নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

বড়লেখায় গাঁজা কেনাবেচার সময় আটক ২

Update Time : 01:52:07 pm, Wednesday, 26 May 2021