ডেস্ক রিপোর্ট::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে নতুন স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন। বুধবার সকাল ১০টা শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি। আজ জাতীয় পার্টির শপথ নেওয়ার কথা রয়েছে দুপুর ১২টায়।
12:12 pm, Tuesday, 16 December 2025
News Title :
শপথ নিলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:33:58 am, Wednesday, 10 January 2024
- 188 Time View
Tag :
Popular Post

























