3:12 pm, Monday, 23 November 2026

শীর্ষ নেতারা আটক, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ঘিরে কী ঘটছে?

আন্তর্জাতিক ডেস্ক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তরে পৌঁছাতে পারেননি দলটির শীর্ষ নেতারা। বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই তাদের আটক করা হয়েছে।

এতে ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এ বিক্ষোভে উপস্থিতি কমাতে দিল্লিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাজধানীজুড়ে ১,৫০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে মুম্বাই থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই দিল্লি পুলিশ আটক করে।

দলটির আইন বিষয়ক প্রধান রত্ন সিংকেও আটক করা হয়েছে।
নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে নির্ধারিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভের মাত্র কয়েক ঘণ্টা আগে এসব ঘটনা ঘটে।

দিল্লি পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সিজেপি এ বিক্ষোভের ডাক দিয়েছিল এবং এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হয়েছিল। তবে মূল আয়োজকদের আটক এবং ব্যাপক পুলিশি তৎপরতার কারণে এই বিক্ষোভের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিমানের ভেতরে সিজেপি নেতাদের আটক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি অবতরণ করার ঠিক পরপরই দিল্লি পুলিশ সেটিতে প্রবেশ করে অভিজিৎ দীপে ও তার সহকর্মীদের আটক করে।

দীপকে বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে, দিল্লি পুলিশ আমাদের গ্রেপ্তার করতে প্লেনের ভেতরে প্রবেশ করছে। তারা সবাই প্লেনের ভেতরে ঢুকছে। আমরা এইমাত্র অবতরণ করলাম। দিল্লি পুলিশের সব কর্মকর্তা করিডোরে দাঁড়িয়ে আছেন। তারা প্লেনের ভেতর থেকেই আমাদের গ্রেপ্তার করার চেষ্টা করছেন। পুরো দিল্লি পুলিশ প্লেনে উঠে পড়ছে। এটাই নরেন্দ্র মোদীর ভয়।’

তিনি আরও যোগ করেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটি করেননি। আমরা কেবল একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চেয়েছিলাম, আর তারা আমাদের এমনভাবে ধরে নিয়ে যাচ্ছে যেন আমরা কোনো অপরাধী।’

একই ভিডিওতে সিজেপির অন্য দুই নেতা রঙ্কা ও দাসকে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়।

দলটি এই আটককে ‘বেআইনি” বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে, পরিকল্পিত বিক্ষোভের জন্য নির্ধারিত যন্তর মন্তরে যেন তাদের নেতারা পৌঁছাতে না পারেন, সে উদ্দেশ্যেই এই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা আগে দলটির সমর্থক ও ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাসা থেকে গুরুগ্রাম পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

সিজেপির পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, বিদেশে বসবাসকারী রাঠি এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এসেছিলেন।

৩৫ হাজার কর্মী মোতায়েন, ইন্টারনেট বন্ধ ও ট্রাফিক নিষেধাজ্ঞা
সিজেপির এই গণজমায়েতকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রায় ৩৫ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয় ও যন্তর মন্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশও উপস্থিত ছিল।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি নজরদারি ও নিয়োজিত কর্মীদের ইউনিফর্মে বডি ক্যামেরা যুক্ত করা হয়েছিল।

দিল্লি পুলিশের একটি অংশকে ‘পিংক ফোর্স’ হিসেবেও যুক্ত করা হয়।

যন্তর মন্তরের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়। এছাড়া কর্তৃপক্ষ উত্তর প্রদেশ ও হরিয়ানার সঙ্গে দিল্লির সীমান্ত সড়কগুলোর পাশাপাশি যন্তর মন্তর ও নয়াদিল্লির অন্যান্য অংশে যাতায়াতের পথে ট্রাফিক বা যান চলাচল নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে সিজেপি অভিযোগ করেছে, ভেন্যুতে পৌঁছানোর আগেই আয়োজকদের আটক করার মাধ্যমে মূলত একটি শান্তিপূর্ণ বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করা হয়েছে।

মদের দোকান বন্ধ, বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত
নিষেধাজ্ঞাগুলো কেবল নিরাপত্তা ও পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দিল্লির সব মদের দোকান ৯ ও ১০ অক্টোবর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

শহরের বিভিন্ন অংশে, বিশেষ করে কনট প্লেস এলাকার বাণিজ্যিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। কনট প্লেস, সদর বাজার এবং করোলবাগ ও চাঁদনি চকের কিছু অংশের বাজার সমিতিগুলো ১০ অক্টোবর দোকানপাট বন্ধ রাখার কথা নিশ্চিত করেছিল। তবে গ্রিন পার্ক, সরোজিনী নগর এবং গ্রেটার কৈলাসের বাজারগুলো খোলা থাকবে বলে ধারণা করা হয়।

সিইসিকে অপসারণের দাবিতে রাহুলের সায়, তবে বিক্ষোভে অংশ নেয়নি কংগ্রেস
কংগ্রেস নেতা রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেছেন, যা সিজেপি ও এসআইআর প্রক্রিয়ার বিরোধিতাকারী অন্যান্য বিরোধীদের মূল দাবির সঙ্গে মিলে যায়।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক কংগ্রেস প্রধান লিখেছেন, ‘জ্ঞানেশ কুমার চলে যাবেন। এই সরকার চলে যাবে।’

তিনি আরও লেখেন, ‘এরপর গণতন্ত্রের মেরামত শুরু হবে।’ পোস্টের শেষে তিনি জাতীয় পতাকার ইমোজি যুক্ত করেন।

তবে কংগ্রেস সিজেপির এই বিক্ষোভ থেকে দূরে থাকে। রাহুল তার মিত্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইয়ে যান।

এদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিবারসহ এই বিক্ষোভে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সিজেপির মূল আয়োজকদের আটক ও ব্যাপক নিরাপত্তার কারণে জমায়েত আয়োজকদের প্রাথমিক প্রত্যাশার চেয়ে অনেক কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি কবে

শীর্ষ নেতারা আটক, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ঘিরে কী ঘটছে?

Update Time : 09:08:11 am, Saturday, 10 October 2026