9:15 pm, Tuesday, 15 September 2026

সব ধরনের নির্বাচন স্থগিত করেছে ইসি

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে জনসমাগম এড়ানোর জন্য সব ধরনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইউনিয়ন পরিষদের মেয়াদোত্তীর্ণ এবং সামনে মেয়াদোত্তীর্ণ হবে এমন নির্বাচন স্থগিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় আইন-২০০৯ এর ১০১ ধরা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহের দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

সব ধরনের নির্বাচন স্থগিত করেছে ইসি

Update Time : 01:46:04 pm, Tuesday, 29 June 2021