3:40 pm, Friday, 17 April 2026

১০৬ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের পথে বিমানের প্রথম ফ্লাইট

ডেস্ক রিপোর্ট :: সিঙ্গাপুরের উদ্দেশে ১০৬ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকা ছেড়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, সপ্তাহে তিন দিন সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইট চলবে। দিনগুলো হলো মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। ফ্লাইটে যাঁরা যাবেন, তাঁরা সবাই আটকে পড়া প্রবাসী শ্রমিক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠানোর জন্য গত শনিবার থেকে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট। প্রথম দিন নানা জটিলতায় অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হলেও গত দুদিন কোনো বাতিলের ঘটনা ঘটেনি।এ ছাড়া গত তিন দিনে ফ্লাইটের সংখ্যা বেড়েছে তিন গুণ। ফ্লাইট বাড়িয়েছে সৌদি এয়ারলাইনস (সৌদিয়া)। তিন দিনে কয়েক হাজার কর্মী কাজে যোগ দিতে দেশ ছেড়েছেন।

বিমানবন্দরের তথ্য বলছে, প্রথম দিন ঢাকা ছেড়ে গেছে মাত্র চারটি বিশেষ ফ্লাইট। দ্বিতীয় দিন গেছে ১২টি এবং গতকাল সোমবার তৃতীয় দিনে গেছে ২০টি ফ্লাইট। আর অল্প কিছু যাত্রী নিয়ে গতকাল দেশে এসেছে ১৯টি ফ্লাইট।

বিমানবন্দর ও বিমান সংস্থার কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল প্রায় সাড়ে ৩ হাজার কর্মী বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল রাত ৮টা পর্যন্ত গেছে মোট ১৬টি ফ্লাইট। এর মধ্যে সৌদি আরবে গেছে বাংলাদেশ বিমান ও সৌদিয়ার ৩টি করে ৬টি ফ্লাইট।

Tag :
About Author Information

Sirajul Islam

১০৬ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের পথে বিমানের প্রথম ফ্লাইট

Update Time : 07:12:53 am, Tuesday, 20 April 2021