10:36 am, Wednesday, 30 September 2026

অতীত নিয়ে ভাবছেন না বাটলার

ক্রীড়া ডেস্ক : আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টগুলোয় সাম্প্রতিক সময়ে সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের জন্য প্রায় নিয়মিত ঘটনা। গত কয়েক বছরে আইসিসির আয়োজনে হওয়া সবগুলো টুর্নামেন্টের শেষ চারে খেলেছে ইংলিশরা। এর মধ্যে গত বছর আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে এবার এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় তারা।

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকরাও ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বিষয়টি মনে করিয়ে দিলেন। এবারও কি সেই ভূত তাড়া করবে তাদের? তবে অতীত ভুলে বর্তমান নিয়েই ভাবতে চান বাটলার, ‘ভবিষ্যতের জন্য আমরা বর্তমানকে নিয়েই ভাবতে চাই। এখানে (অ্যাডিলেড ওভাল) ম্যাচ শেষ করে ফাইনালের কথা চিন্তা করতে চাই। তার আগে চাই ভারতের বিপক্ষে জিততে।’

পরিসংখ্যান অনুযায়ী, অ্যাডিলেডের এই মাঠে প্রথম ইনিংসে ১৬৫ বা তার কাছাকাছি রান করা দলই জয় পেয়েছে। তবে এমন পরিসংখ্যানে খুব একটা ভরসা করছেন না বাটলার, ‘আমরা যদি সেরাটা খেলতে পারি তাহলে এর চেয়ে কম রানেও জয় পাওয়া সম্ভব। প্রথমে ব্যাট করলে আরও বেশিই করতে চাইব।’

প্রথম ইনিংসে ব্যাট করতে চাইলে টসটাও জিততে হবে। ম্যাচে তা কোনো প্রভাব ফেলবে কী না—এমন প্রশ্নে ইংলিশ অধিনায়ক জানালেন, ‘এমনটা মনে করি না। যতটুকু তথ্য এখন পর্যন্ত পেয়েছি, তাতে মনে হচ্ছে উইকেট ৪০ ওভার একই রকম থাকবে।’ ভারতকে শক্তিশালী দল বলে বাটলার বলেন, ‘ভারতের সব খেলোয়াড়ই ম্যাচ জেতাতে পারে।’

Tag :
About Author Information

Sirajul Islam

জমির ভাগ পেতে রাজধানীর ইসিবি চত্ত্বর গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

অতীত নিয়ে ভাবছেন না বাটলার

Update Time : 08:26:56 am, Thursday, 10 November 2022