9:48 pm, Tuesday, 4 August 2026

অবরোধে নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

মহি উদ্দিন :: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে অবরোধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কুলাউড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ উপজেলার প্রতিটি বাজারে পুলিশ, র‍্যাব, ও আনসার বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া শহরে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর এ টহলে নেতৃত্বে আছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুর রহমান খোন্দকার,
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে ষ্টেশন মাস্টার রুমান আহমদ, রেল থানার ওসি মিহির রঞ্জন দে, র‍্যাব ৯ পরিদর্শক অসিত মন্ডল, কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক বিকাশ দে আর এন বি ইনচার্জ জানে আলম। র‍্যাব ৯ এর একটি দল এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা সব সময় মাঠে আছি।
এ ছাড়া উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস ছাড়া স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

অবরোধে নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

Update Time : 08:03:39 am, Thursday, 16 November 2023