2:39 pm, Monday, 24 August 2026

অবশেষে পদ্মাবতী হয়ে ফিরছেন চিত্রনায়িকা জলি

অনলাইন ডেস্ক: দীর্ঘ চার বছর ধরে লাইট ক্যামেরা থেকে দূরে চিত্রনায়িকা জলি। শেষ শুটিং করেন ২০১৯ সালের অক্টোবরে। তারপর থেকে নানা কারণে চলচ্চিত্র থেকে দূরে এই অভিনেত্রী। করোনার চোখ রাঙানি, ভাইয়ের মৃত্যু, সন্তানের জন্ম- সব মিলিয়ে নিজেকে লুকিয়ে ফেলেন জলি। অবশেষে ফিরছেন ‘অঙ্গার’ছবির এই নায়িকা। তাও আবার পদ্মাবতী হয়ে।

জলি বলেন, ‘সর্বশেষ চার বছর আগে কাজ করেছিলাম ‘ডেঞ্জার জোন’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ পেলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর আবারও ‘পদ্মাবতী’তে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ। আশা করছি, ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক।’ অভিনয়ে বিরতি প্রসঙ্গে জলি বলেন, ‘সংসার নিয়ে এতদিন ব্যস্ততা ছিল। আমার সন্তান ছোট থাকায় সিনেমায় সময় দিতে পারছিলাম না। এখন আমার সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করব।’

জানা গেছে, ‘পদ্মাবতী’ সিনেমাটি পরিচালনা করবেন ধীমন বড়ুয়া। দীর্ঘদিন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে জড়িত থাকলেও এই সিনেমার মাধ্যমে তার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে। আন্তর্জাতিক পরিবেশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা কিং-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন মনজুরুল ইসলাম মেঘ। পাশপাশি এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন তিনি। সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কাজী সাইমুল হক।

প্রযোজক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘সিনেমা কিং’ এতদিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিবেশক এবং উৎসব আয়োজক হিসেবে কাজ করলেও এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করবে। ভালো মানসম্মত গল্পের সিনেমা প্রযোজনা ও আন্তর্জাতিক পরিবেশনার জন্য বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার সিনেমা নিয়েও কাজ করছে সিনেমা কিং।’নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জনগনের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ‘পদ্মাবতী’। জলি ছাড়াও এতে আরও অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, মডেল নাদিয়া ও নাদের খান। সিনেমায় জলির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরিই শুরু হবে এর দৃশ্যধারণ।

প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে ভৈরবের ছেলে আরাফাত রহমানের সঙ্গে বাগদান হয় জলির। এর কয়েক মাস না যেতে তাদের সেই বাগদানে ভাঙনের সুর আসে। গণমাধ্যমে জলি জানিয়েছিলেন, তারা আলাদা হয়ে গেছেন। এরপরই আড়ালে চলে যান নায়িকা। সে সময়ই আরাফাতকে গোপনে বিয়ে করেন। ২০২০ সালের ১৭ জুলাই করোনার ভেতরে জলির কোলজুড়ে আসে কন্যাসন্তান।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘অঙ্গার’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জলির। প্রথম ছবিতেই বেশ সাড়া ফেলেন। পরবর্তীতে তিনি ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। সবগুলোতেই নজর কাড়তে সক্ষম হন নায়িকা। বর্তমানে মুক্তির অপেক্ষায় জলির ‘ডেঞ্জার জোন’ ও অফিসার রিটার্ন’ নামে দুটি ছবি। যেগুলোর কাজ তিনি আড়ালে যাওয়ার আগেই শেষ করেছিলেন। এর মধ্যে ‘ডেঞ্জার জোন’-এ জলির নায়ক বাপ্পী চৌধুরী এবং ‘অফিসার রিটার্ন’-এর নায়ক নিরব হোসেন। এবার নতুন সিনেমা হিসেবে যোগ হলো ‘পদ্মাবতী’।

Tag :
About Author Information

Sirajul Islam

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকের নিচে নামিয়ে আনা হবে

অবশেষে পদ্মাবতী হয়ে ফিরছেন চিত্রনায়িকা জলি

Update Time : 07:10:23 pm, Thursday, 27 July 2023