7:49 pm, Tuesday, 28 July 2026

অস্ট্রেলিয়াকে ১৪১ রানেই গুটিয়ে দিলো জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক :: প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে চমকে দিলো জিম্বাবুয়ে। টাউন্সহিলে রায়ান বার্লের ঘূর্ণিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪১ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।

অসিদের আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। একটা প্রান্ত ধরে রেখে ৯৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। বাকিরা মিলে করেছেন মাত্র ৩৮ রান। অতিরিক্ত থেকে আসে ৯।

ওয়ার্নারের সঙ্গে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল। ২২ বলে ১৯ রান করেন এই অলরাউন্ডার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫, স্টিভেন স্মিথ ১, অ্যালেক্স কারে ৪, মার্কাস স্টয়নিস আউট হন মাত্র ৩ করে। ৩১ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের লেগস্পিনার রায়ান বার্ল মাত্র ১০ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট শিকার পেসার ব্রাড ইভান্সের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

অস্ট্রেলিয়াকে ১৪১ রানেই গুটিয়ে দিলো জিম্বাবুয়ে

Update Time : 05:40:44 am, Saturday, 3 September 2022