12:43 am, Wednesday, 22 April 2026

অস্ট্রেলিয়া টেস্ট দলে ৪ বছর পর মার্শ

ডেস্ক রিপোর্ট::ভারতের বিপক্ষে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়াবে আগামী ৭ জুন থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে অ্যাসেজ উত্তপ ইংল্যান্ডে। সে কারণে বেশ আগে-ভাগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাসেজের প্রথম ২ টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ক্যামেরন গ্রিন পুরোপুরি ফিট হয়ে ওঠায় ফিরেছেন টেস্ট স্কোয়াডে। আইপিএলে ঝড় তোলা মিচেল মার্শ ফিরেছেন সাদা পোশাকের ক্রিকেটে।

মার্শ তার ৩২ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে, অ্যাশেজে ইংল্যান্ডের মাঠে। চোটের কারণে টেস্ট দলের বাইরে ছিলেন তিনি দীর্ঘদিন। ৪ বছর পর ফেরানো হয়েছে তাকে।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন মার্কাস হ্যারিসও। দলে জায়গা পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি নাম ম্যাট রেনশ। ভারতের বিরুদ্ধে সর্বশেষ সিরিজে তিনটি ইনিংসে সর্বসাকূল্যে ২৬ রান করেও টিকে গেছেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

অস্ট্রেলিয়া টেস্ট দলে ৪ বছর পর মার্শ

Update Time : 09:29:35 am, Thursday, 20 April 2023