10:47 am, Thursday, 25 June 2026

ওমান সুলতানের সিদ্ধান্তে বিপাকে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :: দখলদার ইসরায়েলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান। ইহুদিবাদী ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করতে চাইছে না দেশটি।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেয়ার পক্ষে মত দেননি।

ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে। কিন্তু ওমানের আকাশসীমা খুলে না দেয়ার সিদ্ধান্ত ইসরায়েলকে এখন বেশ বিপাকে ফেলেছে।

ওমানের আকাশসীমা খুলে দেয়া ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহজ হবে না।

সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরায়েলের ফ্লাইটগুলো। ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরায়েল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে যার আপাতত সম্ভাবনাই নেই।

রাশিয়া টুডে’র রিপোর্টে বলা হয়েছে- ইসরায়েলের সাথে ওমানের এরইমধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি।

তেল আবিব অন্যান্য পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো ওমানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিককরণের জন্য মার্কিন-সমর্থিত প্রচেষ্টা জোরদার করেছে।

সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানায়, গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাজ্য এবং ইসরায়েল-অধিকৃত অঞ্চল ভ্রমণের পর দেশের আকাশসীমা এখন ইসরায়েলসহ সমস্ত বিমানের জন্য উন্মুক্ত।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

ওমান সুলতানের সিদ্ধান্তে বিপাকে ইসরায়েল

Update Time : 06:09:55 am, Friday, 12 August 2022