6:46 am, Friday, 17 April 2026

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচের সূচি

ক্রীড়া ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের ফরমেট ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবারের মতো এ আসরে অংশ নিবে ৪৮টি দল। কাতারে হয়েছে ৬৪ ম্যাচ। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আসরে ম্যাচের সংখ্যা বেড়ে এখন ১০৪টি। ম্যাচ বৃদ্ধি পাওয়ায় ফিফার ১১ বিলিয়ন পাউন্ড আয়ের লক্ষ্য এখন সহজ বটে। টিকিট সংখ্যা বাড়বে প্রায় দেড় মিলিয়ন ।

প্রথম পর্বে তিন দলের ১৬ গ্রুপ আলোচনায় থাকলেও এখন ৪ দলের ১২ গ্রুপে হবে খেলা। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে রাউন্ড অব থার্টি টুতে। বাকি ৮ দল আসবে আট গ্রুপের তৃতীয় সেরা হয়ে। তারপর থেকে নক আউট পর্ব। রাউন্ড অব থার্টি টু, রাউন্ড অব সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। এক রাউন্ড বৃদ্ধি পাওয়ায় আসরের ফাইনালিস্ট দুই দলকে খেলতে হবে আটটি করে ম্যাচ। যেখানে ৩২ দলের আসরে ফাইনালিস্টরা খেলত ৭টি করে।

চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দিন। যুক্তরাষ্ট্রে ১৯ জুলাই রোববার হবে গ্রেটেস্ট শোন অন আর্থের শ্রেষ্ঠত্বের লড়াই। তিন দেশের আসরে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের ১১ শহরে হবে খেলা। মেক্সিকোর তিন আর কানাডার দুই শহরে হবে বাকি ম্যাচ।

এদিকে ২০২৬ সালের বিশ্বকাপের ফরমেট ঘোষণার পরই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচের শিডিউল ঘোষণা করেছে কনমেবল। বিষয়টি নিশ্চিত করেছে মুন্দো আলবিসেলেস্তে।

ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে চলতি বছরের সেপ্টেম্বরে। যেখানে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। একই মাসে দ্বিতীয় ম্যাচে খেলবে পেরুর বিপক্ষে।

এরপর অক্টোবরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ভেনিজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে। নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে হবে প্রথম ম্যাচ আর ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে হবে সুপার ক্লাসিকো।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম ম্যাচটি হবে ইকুয়েডরের বিপক্ষে, আর প্যারাগুয়ের বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচ। অক্টোবরে চিলির বিপক্ষে হবে প্রথম ম্যাচ আর পেরুর বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচটি। নভেম্বরে ভেনিজুয়েলার বিপক্ষে হবে প্রথম ম্যাচ আর উরুগুয়ের বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচ।

২০২৫ সালের মার্চ মাসে প্রথম ম্যাচটি হবে কলম্বিয়ার বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচটি খেলবে আর্জেন্টিনার মাঠে। তাদের বিপক্ষে। একই বছরের জুনে ইকুয়েডরের বিপক্ষে হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচটি হবে প্যারাগুয়ের বিপক্ষে। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে প্রথম ম্যাচ আর বলিভিয়ার বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচ।

Tag :
About Author Information

Sirajul Islam

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচের সূচি

Update Time : 08:10:05 am, Thursday, 16 March 2023