8:15 am, Sunday, 26 July 2026

অস্ত্রসহ জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। শুক্রবার (২৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করা হয়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য পাওয়া গেছে।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, এদিন রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শামিন ও তার স্ত্রী ফাতিমাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জুন) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ছাত্রজীবনে মেধাবী ছিলেন শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং। এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখানে প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হন তিনি।

২০০৩ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন শামিন মাহফুজ। ২০১১ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুমি সম্প্রদায় নিয়ে পিএইচডি গবেষণায়ও নিযুক্ত হন তিনি।

একপর্যায়ে পাহাড়ে থাকা শুরু করেন শামিন মাহফুজ। সেসময় জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। সেই সঙ্গে সদস্য সংগ্রহ করতে থাকেন তিনি। একসময় নিজেই গড়ে তোলেন নতুন জঙ্গি সংগঠন। নাম দেন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

অস্ত্রসহ জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী গ্রেপ্তার

Update Time : 06:12:09 am, Saturday, 24 June 2023