5:56 pm, Friday, 22 May 2026

মাদারীপুরে ভ্যান উল্টে দুই স্কুলছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট :: মাদারীপুরের কালকিনিতে ভ্যাটারিচালিত ভ্যান উল্টে সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয় আরেক বন্ধু ইব্রাহিম।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুরে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন (১২) ভবানীপুর এলাকার মনজু খানের ছেলে ও রমজান মিয়া (১২) সিডিখান এলাকার জামাল কবিরাজের ছেলে। আহত ইব্রাহিম হোসেন (১১) ভবানীপুর এলাকার বেলাল শিকদারের ছেলে।

আহত ও নিহতরা সবাই কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালকিনির মিয়ারহাট থেকে বন্ধু ইব্রাহিমের ভ্যাটারিচালিত একটি ভ্যানে বন্ধু রিফাত, রমজান ঘুরতে বের হয়। ভবানীপুর এলাকায় এলে সামনে একটি কুকুর ভ্যানের চাকার নিচে ঢুকে পড়ে। এতে ভ্যানটি উল্টে আহত হয় তিন বন্ধু। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও রমজানকে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশফাক রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মাদারীপুরে ভ্যান উল্টে দুই স্কুলছাত্র নিহত

Update Time : 06:51:42 am, Thursday, 14 April 2022