2:25 am, Wednesday, 22 April 2026

অ্যাসিস্টে অভিষেক রাঙালেন নেইমার

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে খেলার অপেক্ষা অবশেষে ফুরাল। প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের অভিষেকের দিনে প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দিয়েছে আল হিলাল। নেইমার গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন। বড় জয়ে প্রো লিগ শুরু করেছেন নেইমার।

অভিষেকের অপেক্ষার অবসান ঘটিয়ে নেইমার শুক্রবার মাঠে নামেন ৬৪ মিনিটে। দল ততক্ষণে ২ গোলে এগিয়ে। শেষ পর্যন্ত আল রিয়াদকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছেন তারা।

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— প্রতিপক্ষের ওপর প্রায় সব বিভাগে ছড়ি ঘুরিয়েছেন নেইমাররা। ম্যাচের ৩০ মিনিটেই প্রথম গোলের দেখা পায় আল হিলাল। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০-তেএগিয়ে নেন মিত্রোভিচ। আল শাহরানির গোলে ২-০-এর লিড নিয়ে বিরতিতে যান তারা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল হিলাল। ৬৪ মিনিটে সৌদি ক্লাবটির জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন নেইমার। ম্যাচের ৬৮ মিনিটে ম্যালকমের অ্যাসিস্টে নাসের গোল করলে ৩-০-এর লিড পায় আল হিলাল।

ম্যাচের ৮৩ মিনিটে চমক দেখান নেইমার। তারকা এই ফুটবলারের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ৪-০-তে এগিয়ে নেন ম্যালকম। ৮৭ মিনিট ও ম্যাচের অতিরিক্ত সময়ে সালেম আলদাওসারি আরও ২টি গোল করলে ৬-০-তে এগিয়ে যায় আল হিলাল। ম্যাচের একেবারের শেষ মুহূর্তে ১টি গোল পরিশোধ করে আল রিয়াদ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

অ্যাসিস্টে অভিষেক রাঙালেন নেইমার

Update Time : 07:37:13 am, Saturday, 16 September 2023