শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুবদলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কারযনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সবই আমরা এক পরিবারের সদস্য। আমাদের উদ্দেশ্য এক। এখন সবাই মিলে ঐক্য থেকে আমাদের মানুষের পাশে দাড়াতে হবে। সর্বদা মানুষের সেবামুলক কাজ করতে হবে। সামনে নির্বাচন আসলে আমাদের ভালো কাজগুলোই মানুষ বিবেচনা করবে।
শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ সড়কস্থ মনাইউল্লা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আহব্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এর সভাপতিত্বে আয়োজিত এ পরিচিতি সভায় আরো বক্তব্যদেন বিএনপি নেতা দুরুদ আহমদ, নুরুল আলম সিদ্দিকী, তাজ উদ্দিন তাজু, আব্দুল মুহিত কদর আলী, মোছাব্বির আলী মুন্না ও টিটু আহমদ প্রমুখ। এছাড়াও সভায় বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
5:16 am, Wednesday, 15 July 2026
News Title :
আগামী নির্বাচনে আমাদের ভালো কাজগুলোই মানুষ বিবেচনা করবে: হাজী মুজিব
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:59:46 am, Saturday, 25 January 2025
- 221 Time View
Tag :
Popular Post

























