10:14 am, Thursday, 25 June 2026

আনসারকে গ্রেপ্তারের অনুমতি কখনোই দেওয়া হয়নি, হবেও না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক” আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলও এর বিরোধীতা করছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি কখনোই দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আনসারকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়ার জন্য যে বিল সংসদে উত্থাপিত হয়েছে, সে বিষয়ে গণমাধ্যমকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে আসাদুজ্জামান খান বলেন, আপনারা একটা মিসইনফরমেশনের মধ্যে আছেন, এই প্রশ্নটা সেই ভুল ধারণার পরিপ্রেক্ষিতে আপনারা করেছেন। আনসার বাহিনীকে গ্রেপ্তার করার অনুমতি কখনোই দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না, কোনো আইন দ্বারাও সেটা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।

বিলের বিষয়ে তিনি বলেন, আমাদের ফৌজদারি যে কার্যবিধি রয়েছে, সেটার আওতার ভেতরে থেকেই সব আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এটাই হলো মূল কথা। তাদের যে আইনটা এসেছে, এই আইনটা পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে এসেছে। এটা আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতে গিয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা এটা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এখানে কোনো শব্দ কোনো বাক্য যদি এই ধরনের প্রশ্নের অবতারণা করে, তাহলে সেগুলোর সংশোধন হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আনসার বাহিনী পুলিশের ক্ষমতা পেতে যাচ্ছে—এমন প্রচারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি, অনেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে—এই ধরনের প্রোপাগান্ডা। এগুলো সব মিসইনফরমেশন। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমরা সব সময় বলি, দুটো ফোর্সই আমাদের জাতীয় আইন-শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্য। আইন-শৃঙ্খলার যে মূল আইন, সেটার বাইরে কেউ নয়।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

আনসারকে গ্রেপ্তারের অনুমতি কখনোই দেওয়া হয়নি, হবেও না : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 10:08:55 am, Wednesday, 25 October 2023