2:18 pm, Thursday, 18 June 2026

আনসার বাহিনীর সদস্যদের কল্যাণে ট্রাস্ট গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: যযস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকার ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ৪০টি অস্ত্রাগার নির্মাণের অনুমোদন দিয়েছেন। বাহিনীর সব সদস্যের কল্যাণের জন্য ইতোমধ্যে গঠন করা হয়েছে আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট।

আজ শুক্রবার (১০ জুন) সকালে গাজীপুরে কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসারের (২২তম ব্যাচ-পুরুষ) মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার বাহিনীর উৎকর্ষতার জন্য তাদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য সময়ের চেয়ে এ বাহিনী আরও যুগোপযোগী ও আধুনিক।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণসহ তাদের আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশপ্রেম ও প্রশিক্ষণের জন্যই তারা অন্যদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সীতাকুণ্ডে ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন এবং একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো.আখতার হোসেন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালকসহ (অপারেশনস) সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় ৪৪২ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এবার মৌলিক প্রশিক্ষণে মো. সাগর আলী শ্রেষ্ঠ ড্রিল, শরিফুল ইসলাম শ্রেষ্ঠ ফায়ারার এবং মো. গুলজার আলী চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।

পুরস্কার প্রদান শেষে মন্ত্রী প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, একটি বিশেষায়িত গার্ড ব্যাটালিয়নসহ নতুন আনসার ব্যাটালিয়ন গঠন, ব্যাটেলিয়ান আনসার সদস্যদের স্থায়ীকরণের মেয়াদ হ্রাস এবং আনসার ব্যাটালিয়নের ৩টি পদবির বেতন গ্রেডের ধাপ উন্নীত করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

আনসার বাহিনীর সদস্যদের কল্যাণে ট্রাস্ট গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 09:31:24 am, Friday, 10 June 2022