ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন এনায়েত উল্যাহ সৈয়দ। যিনি নাট্যাঙ্গনে শিপুল সৈয়দ নামে সুপরিচিত। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। নাট্য বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে এ পুরষ্কার দেয়া হয়।
এ সময় এনায়েত উল্যাহ সৈয়দে হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শিপুল সৈয়দ বলেন, ‘এই পুরস্কার একজন অভিনয় শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, একজন অভিনয় শিল্পী শুধু অভিনয় করে না, সামাজিক কিছু দায়বদ্ধতাও তার থাকে। আর সেই দায়বদ্ধতা হচ্ছে নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখা।’

নিজস্ব প্রতিবেদক 

























