7:45 am, Thursday, 14 May 2026

আরমানের জামিন বাতিল প্রশ্নে রুল

ডেস্ক রিপোট:ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহসভাপতি মো. এনামুল হক আরমানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার এনামুল হক আরমানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করে দুদক।

২০১৯ সালের ৬ অক্টোবর এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। ২০১৯ সালের ১২ নভেম্বর মো. এনামুল হক আরমানের বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন।

এ মামলায় চলতি বছরের ১৬ মার্চ বিশেষ জজ আদালত-৯ তাকে জামিন দেন। সেই জামিনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দাখিল করে দুদক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আরমানের জামিন বাতিল প্রশ্নে রুল

Update Time : 08:37:31 am, Tuesday, 2 May 2023