ডেস্ক রিপোর্ট : ইন্ডাস্ট্রিতে একের পর এক নক্ষত্র পতন হয়েই যাচ্ছে। একজনের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই আরেকজনের মৃত্যুর খবর উঠে আসছে। এবার না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় আর্ট ডিরক্টের নীতিন দেশাই। তার মৃত্যুতে শোকাহত বলিউড ইন্ডাস্ট্রি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মুম্বাই পুলিশ নীতিনের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা বলে মনে করছেন। তার আত্মহত্যার অনেক কারণও রয়েছে বলে দাবি করা হচ্ছে।
আর্ট ডিরেক্টর নীতিন সেট ডিজাইন থেকে প্রোডাকশন—সবই দক্ষতার সঙ্গে সামলাতেন। ইন্ডাস্ট্রির অনেক বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তাকে তার স্টুডিওতেই মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, নীতিন আত্মহত্যা করেছেন। গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে দিন চলছে তার। এমনকি স্টুডিও ভালো যাচ্ছিল না। এ কারণেই আত্মহত্যার পথ নির্বাচন করেছেন তিনি।
আর্ট ডিরক্টের নীতিন সঞ্জয় লীলা বানশালি থেকে রাজকুমার হিরানিসহ অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ‘হাম দিল দে চুকে সনম’র সেট তার ডিজাইন করা ছিল। ‘বাজিরা মস্তানি’ও সাজিয়েছিলেন তিনি। এছাড়া আশুতোষ গোয়ারিকারের ‘পানিপথ’ সিনেমার জন্য সেট সাজিয়েছিলেন।
- ভারত সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কারজয়ী নীতিন বলিউডের অনেক বিগ বাজেটের সিনেমার সেট সাজিয়েছেন। ‘লগন’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’ ইত্যাদি সিনেমার সেটও তার ডিজাইন করা।

নিজস্ব প্রতিবেদক 


























