4:57 am, Saturday, 24 October 2026

ইব্রাহিম রাইসির প্রথম জানাজায় অংশ নিতে মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট ::হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের প্রথম জানাজার আয়োজন শুরু হয়েছে দেশটির তাবরিজ শহরে। এতে অংশ নিতে আজ মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহদিদি বলেন, আজ ইরান একজন জনপ্রিয় ও নম্র প্রেসিডেন্টের মৃত্যুতে শোকপালন করছে। ইরানি জনগণ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতেও শোকাহত।

এর কিছুক্ষণ পরে নিহত প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের মরদেহ তাবরিজ শহীদ কবরস্থান থেকে জানাজার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

তবে এর কয়েক ঘণ্টা আগে থেকেই পূর্ব আজারবাইজান প্রদেশের মানুষজন অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। জানাজায় প্রাদেশিক এবং জাতীয় কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।

জানা গেছে, মঙ্গলবার তাবরিজে প্রথম জানাজার পর নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হবে পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। এরপর যাবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। দুটি স্থানেই জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব তেহরানে। ওইদিন বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে। এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজাভি খোরাসান প্রদেশে। এটিই হবে ইব্রাহিম রাইসির শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার ভাটেরায় স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা: ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

ইব্রাহিম রাইসির প্রথম জানাজায় অংশ নিতে মানুষের ঢল

Update Time : 09:53:21 am, Tuesday, 21 May 2024