3:00 pm, Saturday, 31 October 2026

উরুগুয়ের বিপক্ষে ড্র ব্রাজিলের

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও হতাশার ড্র দিয়ে বছর শেষ করেছে ব্রাজিল। বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করে ব্রাজিল। ম্যাচের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদরিকো ভালবার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর ম্যাচের ৬২ মিনিটে গারসনের গোলে সমতা আনে ব্রাজিল। এরপর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের।

১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

Tag :
About Author Information

Sirajul Islam

২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার

উরুগুয়ের বিপক্ষে ড্র ব্রাজিলের

Update Time : 06:55:24 am, Wednesday, 20 November 2024