ডেস্ক রিপোর্ট :: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর হাতে পূর্বাঞ্চলের বাখমুত শহর পুরোপুরি পতন হয়েছে। রোববার (২১ মে) তাকে জাপানের জি-৭ সম্মেলনে প্রশ্ন করা হয় ইউক্রেনের সেনাদের হাতে কি বাখমুতের নিয়ন্ত্রণ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মনে করি নেই।’ খবর বিবিসি
তবে রাশিয়া রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে রাখমুত দখল করার বিষয়টি অস্বীকার করেন জেলেনস্কি। তিনি বলেন, আজ থেকে বাখমুত আমাদের অন্তরে থাকবে। সেখানে কিছুই নেই।
এদিকে এর আগে গতকাল শনিবার রাশিয়ার ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন জানান, তারা সেনারা দোনেৎস্কের বাখমুত শহর পুরোপুরি দখল করেছে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এটি অস্বীকার করা হয়।
ইউক্রেনে গত বছরের ২৪ ফেব্রুয়ারি হামলা করার পর গত ৭-৮ মাসে দেশটিতে বড় কোনো সামরিক সাফল্য পায়নি রাশিয়া। এ কারণে সাধারণ মানুষকে দেখানোর জন্য তাদের একটি জয়ের প্রয়োজন ছিল। বিশ্লেষকরা দাবি করেছেন, যা এই বাখমুতের মাধ্যমেই অর্জন করেছে করেছে রুশ বাহিনী।
পশ্চিমা কর্মকর্তারা আরও জানিয়েছেন, বাখমুতের লড়াইয়ে রাশিয়ার ২০ থেকে ৩০ হাজার সেনা আহত বা নিহত হয়েছেন। অপরদিকে রুশ বাহিনীকে আটকাতে গিয়ে ইউক্রেনের সেনারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 




























