12:14 am, Wednesday, 22 April 2026

ইভ্যালির রাসেলের গাড়ি নিলামে: দাম উঠলো ১ কোটি সাড়ে ৮১ লাখ

ডেস্ক রিপোর্ট : ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত গাড়িটি (রেঞ্জ রোভার) নিলামে বিক্রি হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন হাবিবুর রহমান নামে এক প্রকৌশলী। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সোবহানবাগে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ইভ্যালির সাতটি গাড়ি নিলামে বিক্রি হয়।

নিলামে প্রথমে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। উন্মুক্ত ডাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাড়ি কেনেন হাবিবুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা গাড়িটির দাম হাঁকান ১ কোটি ৮১ লাখ টাকা।

নিলামে অন্য ছয়টি গাড়িও বিক্রি হয়। টয়োটা প্রিউস (ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ১৩ লাখ ৫০ হাজার।

টয়োটা চিএইচআর হাইব্রিড (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২), তৈরি সাল ২০১৭, ন্যূনতম নিলাম মূল্য ১৮ লাখ টাকা।

টয়োটা এক্সিও (ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

হোন্ডা ভেসেল (ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

হোন্ডা ভেসেল (ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা এবং

মাইক্রোবাস ব্যান্ড টয়োটা (ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২), তৈরি সাল ২০১৫, ন্যূনতম নিলাম মূল্য ১২ লাখ টাকা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ইভ্যালির রাসেলের গাড়ি নিলামে: দাম উঠলো ১ কোটি সাড়ে ৮১ লাখ

Update Time : 12:32:18 pm, Thursday, 10 February 2022