4:35 am, Sunday, 19 April 2026

ইসরায়েল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : গাজা এবং লেবাননে অব্যাহত বোমাবর্ষণ করতে থাকা ইসরায়েলকে ‘জায়নিস্ট সন্ত্রাসী সংগঠন’আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (৯ অক্টোবর) রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট বা একে পার্টির এক সভায় বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এরদোয়ান বলেন, একটি রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী সংগঠন হওয়ার মধ্যে দ্বিতীয়টিকেই পছন্দ করেছিল ইসরায়েল। গত বছর থেকেই এটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেই কাজ করে আসছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ‘হত্যাযজ্ঞ চালানো নেটওয়ার্ক’ ভ্রান্ত ধারণায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুকে সতর্ক করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার ‘প্রমিজড ল্যান্ডের ভ্রম’ তাকে শেষ পর্যন্ত বড় ধরনের হতাশায় সাগরে ডোবাবে।

এ সময় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, পশ্চিমারা সবার সামনে যুদ্ধবিরতির পক্ষে কথা বলে। অথচ পেছনে পেছনে আবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে থাকে। ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না, যারা হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী এবং নাগরিকদের রক্তের জন্য দায়ী দানবকে অভিবাদন জানায়।

তিনি আঞ্চলিক সংলাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের অঞ্চলের পরিবেশ বিবেচনা করে আমরা বিশ্বাস করি যে, আমাদের আরও কথা বলা দরকার, আমাদের পুনর্মিলন দরকার।

ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রশংসা করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, ফিলিস্তিনি জনগণও মানবতার এবং মুসলমানদের গৌরব রক্ষা করছে’।

ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলার পাশাপাশি বর্তমানে লেবাননেও বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

ইসরায়েল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোয়ান

Update Time : 08:15:58 am, Thursday, 10 October 2024