11:13 am, Thursday, 14 May 2026

ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

ডেস্ক রিপোর্ট :: নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে আগামীকাল সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য তুলে ধরবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

Update Time : 11:35:30 am, Friday, 28 January 2022