11:24 am, Friday, 22 May 2026

ঈদ আনন্দে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড়

বড়লেখা প্রতিনিধি:

দেশের প্রধান প্রাকৃতিক ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে পবিত্র ঈদুল ফেতরের দিন বৃহস্পতিবার পর্যটকের উপচেপড়া ভিড় জমেছে। ঈদের নামাজের পর থেকেই আনন্দ উপভোগে দর্শনার্থীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে পর্যটকের আনাগুনায় মাধবকুণ্ড এলাকা মুখরিত হয়ে উঠে। পর্যটন পুলিশ, বনবিভাগ আর থানা পুলিশের বিশেষ নজরদারিতে আগতরা সন্ধ্যা অবধি নির্বিঘ্নে আনন্দ উপভোগ করেছেন। পর্যটকদের উপস্থিতিতে পর্যটন সংশ্লিষ্টদের মুখেও হাসি ফুটেছে।

সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার প্রকৃতি প্রেমিরা হালকা যানবাহনে মাধবকুণ্ডে ছুটে এসেছেন। দুপুরের পর থেকে উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে উঠে জলপ্রপাত এলাকা। দূর-দূরান্তের প্রকৃতিপ্রেমির সংখ্যা কম হলেও স্থানীয় লোকজনের ভিড় ছিল লক্ষণীয়। হুইহুল্লোড় আর নাচ-গানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে আগত জাফর আহমদ, মৌলভীবাজার থেকে আগত সুমন আহমদ, জুড়ী থেকে আগত সাইফুল ইসলাম সুমন ও মনিরুল ইসলাম প্রমুখ জানান, বেশ কয়েক বছর ধরেই তারা ঈদের দিন মাধবকুণ্ডে বেড়াতে যান। গত ঈদ পর্যন্ত তেমন লোকজনের আনাগুনা দেখেননি। এবার যেন মাধবকুণ্ডে ঈদআনন্দ উপভোগে লোকজন হুমড়ি খেয়েছেন। তবে বনবিভাগ ও পর্যটন বিভাগ পর্যটকের বিনোদনের জন্য মাধবকুণ্ডে নতুন কোনো কিছু সংযোজন করেনি। ফলে একই জিনিস বারবার উপভোগ করতে হচ্ছে। মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটকের ম্যানেজার সাজু আহমদ জানান, সকাল ১০টা থেকেই মাধবকুণ্ডে লোকজন আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে পর্যটকের আগমনও বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২৫ হাজার পর্যটক মাধবকুণ্ডে প্রবেশ করেছেন। ব্যাপক পর্যটকের আগমনে মাধকুণ্ডের ব্যবসায়িদের মুখেও হাসি ফুটেছে।

মাধবকুণ্ড পর্যটন পুলিশের ইন্সপেক্টর ফয়সল আতিক জানান, ঈদের ছুটিতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। পর্যটন পুলিশের সার্বক্ষণিক নজরদারির কারণে এখানে কোনো ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই স্থানীয় ও দূরের পর্যটকরা আনন্দ উপভোগ করে বাড়ি ফিরেছেন। ঈদের ছুটি ও পহেলা বৈশাখে মাধককুণ্ডে ব্যাপক পর্যটকের আগমন ঘটার সম্ভাবনাকে মাথায় রেখেই থানা পুলিশ ও পর্যটন পুলিশ মাধবকুণ্ডের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মাধবকুণ্ডে আগত পর্যটকের সবধরণের সহযোগিতা প্রদানের জন্য বন বিভাগ ব্যবস্থা নিয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার ঈদের দিন রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। আরো কয়েকদিন তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ঈদ আনন্দে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের উপচেপড়া ভিড়

Update Time : 01:33:18 pm, Thursday, 11 April 2024