3:33 am, Friday, 6 November 2026

মধ্যপ্রাচ্যের ৬ দেশে শক্তিশালী ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির দক্ষিণের বন্দর আব্বাস শহরে বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দেশটির সরকারি সংবাদসংস্থা আইএসএনএর এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩।

ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থল দুবাই শহর থেকে ২৭৮ কিলোমিটার উত্তরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, রোববারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। বন্দর আব্বাসের ৫৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্টের প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবির পাশাপাশি কাতার, বাহরাইন, ওমানের কিছু অংশ এবং সৌদি আরবও কেঁপেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মধ্যপ্রাচ্যের ৬ দেশে শক্তিশালী ভূকম্পন

Update Time : 02:02:01 pm, Sunday, 14 November 2021