1:31 am, Tuesday, 10 November 2026

উদ্বোধনী জুটি ভাঙলেন তাইজুল

ডেস্ক রিপোর্ট : তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া অপরাজিত ২৪২ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাল্টা আক্রমণে সেই লিড দ্রুত পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতেই কেউই দুই ব্যাটারের আক্রমণ প্রতিহত পারছিলেন না। তবে ২২তম ওভারে জশুয়া সিলভাকে ফিরিয়ে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও সিলভা। বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করে তারা।

প্রথম উইকেটের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ তোলে ৩৮৬ রান।

৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে শুরুতে ক্যারিবীয় ব্যাটারদের আটকে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা।
আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই লিড পেরিয়ে যায় সফরকারীরা। তবে ২১.২ ওভারে তাইজুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সিলভা। তাতে ভাঙে ৭৮ রানের উদ্বোধনী জুটি। সিলভা ৩৬ রানে আউট হলেও অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছেন ব্র্যান্ডন। ইতোমধ্যে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

উদ্বোধনী জুটি ভাঙলেন তাইজুল

Update Time : 07:29:23 am, Sunday, 8 November 2026