7:01 am, Wednesday, 18 November 2026

উয়েফার শাস্তির কবলে ম্যানইউ-বার্সা

ডেস্ক রিপোর্ট : আর্থিক সঙ্গতিহীনতায় অনেকদিন ধরেই ভুগছে বার্সেলোনা। লিওনেল মেসির ক্লাব থেকে বিদায় এবং পুনরায় ফেরার পথে অন্যতম বাঁধা হয়ে ছিল এ সমস্যাটি। এবার একই কারণে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার শাস্তির কবলে পড়েছে স্প্যানিশ ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডও আছে একই কাতারে।

আর্থিক সংগতির নীতিমালা ভাঙার কারণেই ইউরোপের দুই ঐতিহ্যবাহী ক্লাবকে জরিমানা করেছে উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বার্সেলোনার ২০২২ সালের আর্থিক প্রতিবেদনে বড় আকারে অসঙ্গতি রয়েছে। এ জন্য তাদেরকে ৫ লাখ ইউরো জরিমানা করেছে।

এদিকে একই কারণে ম্যানইউকে ৩ লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। তাদের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতির পরিমাণ কম বলেই জানিয়েছে সংস্থাটি। এমন শাস্তির পর ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, এমন শাস্তির কারণে তারা হতাশ, তবে জরিমানার তারা মেনে নিয়েছে।

বার্সেলোনা এবং ম্যানইউ ছাড়াও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল এবং তুরস্কের কোনিয়াস্পোরকে ১ লাখ ইউরো করে জরিমানা করেছে উয়েফা। এছাড়া ইউরোপের আরও কিছু ক্লাবকেও এমন জরিমানার অর্থ গুণতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

উয়েফার শাস্তির কবলে ম্যানইউ-বার্সা

Update Time : 06:21:18 am, Saturday, 15 July 2023