3:09 pm, Thursday, 13 August 2026

এবারের ঈদে ভক্তদের দেখা দিলেন না সালমান

বিনোদন ডেস্ক :: ঈদুল আজহার দিনে ভক্তদের দেখা দিয়েছিলেন শাহরুখ খান। ‘মান্নাত’-এর ঝুলবারান্দায় দাঁড়িয়ে নিচে অপেক্ষারত অনুরাগীদের শুভেচ্ছা জানান ‘বাদশা’। তবে নিরাশ করলেন আরেক খান। একবারের জন্যও বাসভবন ‘গ্যালাক্সি’র বাইরে বেরোননি সালমান। তাকে দেখতে রোববার ভিড় করেছিলেন অগণিত মানুষ। কিন্তু অন্যান্যবারের মতো বাইরে এসে তাদের শুভেচ্ছা জানালেন না ‘ভাইজান’।

কারণটা কী? নানা জল্পনা পেরিয়ে জানা গেল আসল খবর। মুম্বাইয়ের সংবাদমাধ্যমের দাবি, সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না ‘ভাইজান’। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল যে তাকে আর তার বাবাকেও খুনের হুমকি দিয়েছিল। নিরাপত্তার কারণেই তাই তারপর থেকে আর জনসমক্ষে আসেন না সালমান। ‘গ্যালক্সি’র চারপাশে ১৫টির মতো সিসি ক্যামেরা বসানো আছে। রয়েছে কড়া পুলিশ পাহারাও। সব মিলিয়ে এবছরের পরিস্থিতি অনেকটাই আলাদা।

তাই প্রিয় অভিনেতার সঙ্গে ঈদ পালনের আনন্দ অধরাই থেকে গেল ভক্তদের।

Tag :
About Author Information

Sirajul Islam

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

এবারের ঈদে ভক্তদের দেখা দিলেন না সালমান

Update Time : 01:28:43 pm, Monday, 11 July 2022