9:53 am, Thursday, 30 July 2026

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আর্ন্তজাতিক ডেস্ক :: ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় ৪৭০ কিলোমিটার উড়েছিল বলে জানিয়েছে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

স্থানীয় সময় আজ বুধবার (৪ মে) দুপুরে চলতি বছরে ১৪তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

জেসিএস জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১২টা ০৩ মিনিটে উৎক্ষেপণটি শনাক্ত করেছে। জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের খবর জানিয়ে বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

পিয়ংইয়ং গত মাসে ২০১৭ সালের পর তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে। এতে করে আঞ্চলিক প্রতিবেশী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে উত্তর কোরিয়া।

সপ্তাহখানেক আগে পারমাণবিক শক্তিকে ‘দ্রুততম গতিতে’ আরো উন্নত করার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Update Time : 08:52:35 am, Wednesday, 4 May 2022