ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে বিশ্ব দরবারে সম্মানের সাথে দাঁড়াতে পারে না। যারা মেজরিটি-মাইনরিটির জিগির তুলে রেখেছিল-আমি আল্লাহর উপর ভরষা করে বুকে হাত রেখে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের উপর সবচেয়ে বেশি ক্ষতিসাধন করেছে তারা। আমরা এই দেশে মেজরিটি ও মাইনরিটি মানিনা। আমরা সবাই মিলে ইউনিটি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। এই দেশে যে জন্ম নিয়েছে সে এই দেশের নাগরিক। আমরা নাগরিকদেরকে কোন ভাগ বাটোয়ারা ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নই। এই বন হাসরত ছিল অতিতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙ্গে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল।
তিনি বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়ােেত ইসলামী আয়েজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০২২ সালের পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত ৭২ জনের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম। যতদিন বেঁচে থাকি, সেই ফিলিংস নিয়ে বেঁচে থাকব ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের দেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশ, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না।
ডা. শফিকুর রহমান বলেন, দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্ব সভার সদস্য। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যাতে আমাদের ওপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়। যদি এরকম তারা কিছু করে, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারো চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে, বিবেকের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে বাধ্য হব।
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পাটির সভাপতি মাসুদুর রহমান, সনাতন ধর্মালম্বী রতন চন্দ্র রায় প্রমূখ বক্তব্য দেন।
জনসভায় যোগ দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরি খন্ড খন্ড মিছিল নিয় চিনিকল মাঠে জড়ো হয়। জেলার বাইরে থেকেও নেতাকর্মী ও সমর্থকদের জনসভায় অংশ নিতে দেখা যায়।
2:57 pm, Friday, 22 May 2026
News Title :
ঐক্যহীন জাতি বিশ্বে সম্মানের সাথে দাঁড়াতে পারে না : ডা. শফিকুর রহমান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:55:09 am, Wednesday, 26 February 2025
- 239 Time View
Tag :
Popular Post

























