2:03 am, Wednesday, 22 April 2026

ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জনসভা মঞ্চে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভার মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (৪ ডিসেম্বর) বেলা সোয়া তিনটায় তিনি মঞ্চে ওঠেন। প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠে পুরো জনসভাস্থল।

সভামঞ্চে উপস্থিত হয়েছেন শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ ।

জনসভা মঞ্চে উঠে চট্টগ্রামের ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দোয়া মোনাজাত শেষে মঞ্চে আসন গ্রহণ করেন শেখ হাসিনা।

চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। জনসভা সঞ্চালনা করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

জনসভার মঞ্চ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে। ৮৮ ফুট দৈর্ঘ্যের ও ১৬০ মিটার লম্বা এই মঞ্চে একসঙ্গে ২০০ অতিথি বসার ব্যবস্থা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জনসভা মঞ্চে শেখ হাসিনা

Update Time : 09:39:12 am, Sunday, 4 December 2022