5:34 pm, Monday, 31 August 2026

ওয়াশিংটনে বন্দুক হামলা : হামলাকারী নিহত, আহত ৪

আর্ন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন আহত হয়েছেন। পরে নিজেও আত্মঘাতী হন ওই ব্যক্তি। একটি স্কুলের সামনে স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।

হামলার খবরে দ্রুত হাজির হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘিরে ফেলে পুরো এলাকা। লকডাউন করে রাখা হয় ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশের এলাকা। হামলাকারীর সন্ধানে বাড়ি বাড়ি চালানো হয় তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল সতর্কতাও।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা গেছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম র্যামন্ড স্পেনসার এবং তার বয়স ২৩।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তল্লাশি শুরু করে পুলিশ। এরপর একটি পাশের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে হামলাকারীর অবস্থান শনাক্ত করে তারা। পুলিশের দাবি সেখানেই ওই হামলাকারী আত্মঘাতী হন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ রাইফেল উদ্ধার করে যেটি স্নাইপার টাইপ সেটআপ করা ছিল।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীর মোটিভ ছিল সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলার ঘটনা ঘটানো। তবে এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা। হামলাকারী একজনই ছিলেন বলেও ধারণা তাদের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ওয়াশিংটনে বন্দুক হামলা : হামলাকারী নিহত, আহত ৪

Update Time : 06:13:53 am, Saturday, 23 April 2022