2:39 pm, Wednesday, 18 November 2026

কমলগঞ্জে এক রাতে চার দোকানে দুর্ধর্ষ চুরি

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে কীটনাশক এর দোকানসহ চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর ঝপলার পাড়ে এ ঘটনা ঘটে। প্রধান সড়কে অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্পন্নœ করে। একই কৌশলে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। জনবহল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন চুরির ঘটায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা।
চোর চক্রটি মাধবপুরের ঝপলার পাড় বাজারের আফওয়ান ট্রেডার্স, অনন্ত ভেরাইটিজ স্টোর,শাহাবুদ্দিন ফার্মেসী দোকান ও ভানুগাছ বাজারের শ্রীমঙ্গল রোডস্থ বাপ্পী এন্ড রাব্বী ট্রেডার্স এ চারটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে। এসময় আরো দুই তিনটি দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরদল পালিয়ে যায়। এলাকাবাসী টের না পেলে এই রাতেই আরো কয়েকটি দোকান চুরি হওয়ার সম্ভাবনা ছিল।
চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে। চুরির ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় জড়িত চাইনিজ রিপন নামের আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। এসময় তার কাছে চুরিকৃত মালামাল উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক নিয়াজ আহমেদ জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তজেলা চোর চক্রের সদস্য চাইনিজ রিপনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

জোড়া গোল করে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন নিকো পাজ

কমলগঞ্জে এক রাতে চার দোকানে দুর্ধর্ষ চুরি

Update Time : 10:57:52 am, Saturday, 2 July 2022