8:59 am, Tuesday, 7 July 2026

কমলগঞ্জে চা-বাগান থেকে ১টি আজগর উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করে বন-বিভাগ

তানভীর চৌধুরী কমলগঞ্জ:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা চা বাগান থেকে প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা এক অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের ১ নম্বর সেকশন থেকে শুক্রবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে অজগরটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটি  লম্বায় ১৩ ফুট ও ১৫ কেজি ওজনের বলে জানিয়েছেন বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

সাপটি সুস্থ থাকায় সকাল ৭টার দিকে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধারের দায়িত্বে থাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা।

বন বিভাগ জানায়, ফুলবাড়ি চা বাগানের মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপ আছে। পরে বন বিভাগ এটিকে উদ্ধার ও অবমুক্ত করে।

অজগরটির চা বাগানে আসার কারণ হিসেবে বন বিভাগ জানায়, খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে। শুধু সাপ নয়, অন্য প্রাণীরাও এভাবে চলে আসে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

কমলগঞ্জে চা-বাগান থেকে ১টি আজগর উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করে বন-বিভাগ

Update Time : 12:05:14 pm, Friday, 22 September 2023