1:51 am, Friday, 3 July 2026

কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

কমলগঞ্জ প্রতিনিধি : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৭ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ।
মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজলভ্য করে জনগণের কাছে পৌঁছে দেওয়া। আগত নাগরিকরা খতিয়ান উত্তোলন, নামজারি, জমা-খারিজ, অনলাইনে ভূমি কর প্রদানসহ নানা সেবা পেতে পারেন এ মেলায়।
সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, “এই মেলায় উপজেলার নাগরিকরা যেকোনো ভূমি সংক্রান্ত সেবা সহজে, হয়রানি ছাড়া গ্রহণ করতে পারবেন। এতে জনগণের আস্থা বাড়বে এবং ভূমি অফিসের সঙ্গে দূরত্ব কমবে।”
প্রধান অতিথি ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, “ভূমি সেবার সবকিছুই এখন ডিজিটাল। তাই কেউ যেন কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে লেনদেন না করেন। কোনো সমস্যা হলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।”
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন বুথে আগামী ২৭ মে বিকাল পর্যন্ত সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলে জানিয়েছেন ইউএনও।

Tag :
About Author Information

Sirajul Islam

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

Update Time : 11:46:41 am, Sunday, 25 May 2025