কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতে অংশ নেন, যা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত।
‘বৈশাখী শোভাযাত্রা’ র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, থানার ওসি আব্দুল আউয়ালসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
12:24 pm, Sunday, 26 July 2026
News Title :
কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:01:33 am, Wednesday, 15 April 2026
- 212 Time View
Tag :
Popular Post






























