আব্দুল বাছিত খান : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য মর্যাদা,স্বাধীনতা ও ন্যায়বিচার’। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন,আলোচনা সভাসহ নানা কর্মস‚চির মাধ্যমে দিবসটি পালন করে। এরই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কমলগঞ্জ শাখার যৌথ উদ্যোগে ১০ডিসেম্বর সকাল ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি বাবু নিরঞ্জন দেব এর সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন খান এর
সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো: ইকবাল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলম চৌধুরী, মঊশিক শিক্ষক কল্যাণ পরিষদ কমলগঞ্জ শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা শেখ আলী আমজাদ,বিশিষ্ট মুরব্বি মো: সুরাব মিয়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কমলগঞ্জ শাখার অর্থ সম্পাদক মো: আফজাল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা হাসিনা বেগম, প্রচার সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক তানভীর আহমদ, সদস্য সুলতানা নার্গিস চৌধুরী, তাসলিমা আক্তার,সুলতানা বিলকিস চৌধুরী, সৈয়দা তাহমিনা ইসলাম
এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কমলগঞ্জ শাখার সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মবশ্বির আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির,আবেদুর রহমান আবেদ,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ রোশন, আইন ও দপ্তর বিষয়ক সম্পাদক মো: রেজাউল করিম, সদস্য ,হিরন মিয়া,করিম মিয়া, রিংকু দেব,আজিম মিয়া,প্রদীপ রায়,রশিদ মিয়া,সোয়েব আলী প্রমুখ। এছাড়াও
বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
12:26 am, Wednesday, 22 April 2026
News Title :
কমলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:25:49 am, Sunday, 10 December 2023
- 276 Time View
Tag :
Popular Post























