কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমানের সমর্থনে ইউনিয়নের গুপ্তগ্রাম-মৈন্তাম-তিলকপুর-ভাগমতপুর গ্রামবাসীর আয়োজনে নির্বাচনী জনসভা শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও মুরব্বী হিরন মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সায়েম আহমদ কয়েস এবং জুয়েল আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান বলেন, কাদিপুর ইউনিয়নে আমি সাড়ে আটারো বছর চেয়ারম্যান ছিলাম, এর আগে আমার মরহুম বড় ভাই মোছাদ্দিক আহমদ নোমান এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এখন নৌকার প্রার্থী হয়েছে আমার ছোট ভাই জাফর আহমদ গিলমান। আমার গোটা পরিবার আজীবন এই ইউনিয়নের মানুষের সেবার করেছেন আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে ২৮ নভেম্বর নৌকায় ভোট দেয়ার আহবান জানান। তিনি কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালামের গত ৫ বছরের ফিরিস্তি তুলে ধরে বলেন, ৫ বছরে কাদিপুরে ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসার ব্যাপক প্রসার ঘটিয়েছেন চেয়ারম্যান ছালাম, তার সাঙ্গ পাঙ্গরা এমন কোন কুকর্ম নেই যার সাথে তারা জড়িত নহে। পুলিশের কাছে একাধিকবার ধরাও পড়েছে, করোনাকালীণ সময়ে চেয়ারম্যান ও তার দোষররা চাল চুরি করে এই ইউয়িনের মর্যাদা ক্ষুন্ন করেছে। চেয়ারম্যান ছালামের কুকর্মে মানুষ অতিষ্ট হয়ে তাকে গণধোলাই পর্যন্ত দিয়েছে। নৌকার জোয়ার দেখে এখন সে নানা প্রকার অপ্রচার চালাচ্ছে। তিনি এসব কথায় বিভ্রান্ত না হয়ে সবাইকে সজাগ থেকে নৌকার পক্ষে কাজ চালিয়ে যাবার অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নৌকার প্রার্থী জাফর আহমদ গিলমান, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলেিড়র সাধারন সম্পাদক আবুল খয়ের মাস্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রোমেল, ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ, বিশিষ্ট সমাজসেবক আনফর আলী, প্রবীণ ব্যক্তিত্ব বিষুমন চন্দ্র, শিক্ষক জোতিষ চন্দ্র ঘোষ, সমাজসেবক শ্রীকান্ত মল্লিক, এলাকার মুরব্বী কটন মিয়া, আব্দুল বারী মাস্টার, আব্দুল বারী, সমাজসেবক অনিবার চন্দ্র মল্লিক, রবি মল্লিক, সুকুমার মল্লিক প্রমুখ। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার প্রায় সহ¯্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রায়হান আহমদ। গীতা পাঠ করেন অনিবার চন্দ্র মল্লিক।
নৌকার প্রার্থী জাফর আহমদ গিলমান তার বক্তব্যে দলমতের উর্ধ্বে উঠে কাদিপুরের উন্নয়নে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
6:58 am, Friday, 22 May 2026
News Title :
কাদিপুরে নৌকার সমর্থনে বিশাল সমাবেশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:21:53 am, Tuesday, 23 November 2021
- 384 Time View
Tag :
Popular Post

























