কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের অভিষেক ও ইফতার মাহফিল গত বুধবার (৫ এপ্রিল) বিকেলে হীড বাংলাদেশ এর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যকরী সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে এবং সাংবাদিক জয়নাল আবেদীন ও আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাংবাদিক ও কথাসহিত্যিক আকমল হোসেন নিপু, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, সাধারণ সম্পাদক এম, এ, হামিদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ^জিত রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন। স্বাগক বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বূাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুবুত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অভিষেক শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
5:55 pm, Saturday, 19 September 2026
News Title :
কমলগঞ্জে সাংবাদিক সমিতির অভিষেক ও ইফতার মাহফিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:32:09 pm, Thursday, 6 April 2023
- 307 Time View
Tag :
Popular Post




























