কমলগঞ্জ প্রতিনিধি :: স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দরিদ্র লোকদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সাংবাদিক জয়নাল আবেদীন। অনাড়ম্বরপূর্ণ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধশত দরিদ্র লোকের মধ্যে ১ লিটার সোয়াবিন, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, আধা কেজি ছোলা, আধা কেজি মসুর ডাল, আধা কেজি মুড়ির এক একটি প্যাকেট হারে রমজানের উপহার হিসাবে প্রদান করা হয়।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, এই দু:সময়ে করোনাকালীন লকডাউন ও রমজান মাসে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি দরিদ্র মানুষের সহায়তায় এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান।
স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী জানান, সামর্থ্য অনুযায়ী মানবিক কল্যাণে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও পথশিশুদের সহায়তা অব্যাহত আছে। এভাবে সমাজের বিত্তমানরা সহায়তার হাত প্রসারিত করলে দু:সময়েও অসহায় লোকেরা কিছুটা হলেও উপকৃত হবেন।
5:02 am, Wednesday, 15 July 2026
News Title :
কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:21:14 am, Tuesday, 13 April 2021
- 518 Time View
Tag :
Popular Post
























