কমলগঞ্জ প্রতিনিধি :: ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, ডা. কনক কুমার সিংহ, পজিপ (বিআরডিবি) কর্মকর্তা মোর্শেদা খানম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, মাগুরছড়া মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত প্রমূখ।
অনুষ্ঠানে নুতন একাধিক ভোটারদের হাতে কার্ড তুলে দেয়া হয়।
1:03 am, Monday, 6 July 2026
News Title :
কমলগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:57:35 am, Thursday, 2 March 2023
- 305 Time View
Tag :
Popular Post



























