স্টাফ রিপোটার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শরিষকান্দি গ্রামের নিখোঁজ হওয়ার নয় দিন পর বাড়ির পাশের ব্রীজ থেকে ফারজানা (১৫) নামের এক মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২নভেম্বর) সকালে উপজেলার শরিষকান্দি এলাকাসংলগ্ন কিন্নির পুল থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, কিশোরীটি কয়েকদিন আগে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় কয়েক জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়- প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ আরো জানায়, কিশোরীটি কয়েকদিন আগে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা রফিক উদ্দিন বাদী হয়ে সমাজকর্মী নুরে নুসরাত নুহা ও স্বামী জাবের আবেদীন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া ও তমতমে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা জলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



























