কমলগঞ্জ প্রতিনিধি::তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে বিএনপি ঘরানার চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী চমন উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় কমলগঞ্জে চেয়ারম্যান পদে এখন ৩ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। বর্তমানে কমলগঞ্জ উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। এর আগে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
চুড়ান্ত ভোটযুদ্ধে কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারীরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কৃষিমন্ত্রীর ছোট ভাই উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু।
কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, কমলগঞ্জ উপজেলা থেকে একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
2:59 am, Friday, 5 June 2026
News Title :
কমলগঞ্জ উপজেলা থেকে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:12:48 pm, Sunday, 12 May 2024
- 316 Time View
Tag :
Popular Post




























