1:04 am, Friday, 5 June 2026

কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে ও পিটিয়ে আহত ৩

আব্দুল বাছিত খান,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া রাজকান্দি এলাকায় গরু সাবান খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে প্রতিবেশীর পালিত একটি গরু লিটন মিয়ার বাড়িতে ঢুকে দুটি সাবান খেয়ে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলায় শিপন মিয়া গুরুতর আহত হন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং নুরুন বেগমের পায়ের আঙুল ভেঙে যায় এবং লিটন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরিপোর্ট লিখা পর্যন্ত শিপন মিয়া ও নুরুন বেগম মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় বুধবার ৩ জুন সকাল ১১টায় জমসেদ মিয়ার দোকানের সামনে এলাকাবাসী হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেন। আলতা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি আজাদ মিয়া,মজলিস মিয়া,জয়নাল মিয়া,আবুল মিয়া,আব্দুল আলী,শাহজান মিয়া,আলিম উদ্দিন,সুফান মিয়া,আব্দুল আহাদ,মোজাহিদ মিয়া,জয়নাল মিয়া, নুরুল মিয়া,নোমান মিয়া,শহিদ মিয়া, ইয়াকুব মিয়া,আবাস মিয়া,শফিকুল ইসলাম,চেরাগ মিয়া,তুফাজ্জল হুসেন প্রমুখ। বক্তারা হামলাকারীদের দ্রত গ্রেপ্তারের জোর দাবি জানান। এঘটনায় লিটন মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন আনোয়ার মিয়া (২৬) পিতা: এরশাদ মিয়া, এরশাদ মিয়া (৬০) পিতাঃ মৃত আজদ আলী, সানোয়ার মিয়া (২৫) দেলোয়ার মিয়া (২৭) উভয় পিতা: এরশাদ মিয়া, সর্বসাং-জাঙ্গালীয়া, রাজকান্দি, ৯নং ওয়ার্ড, আলীনগর ইউপি, কমলগঞ্জ-মৌলভীবাজার। এব্যাপারে অভিযুক্ত এরশাদ মিয়া জানান, হামলার ঘটনায় তিনি এবং তার ছেলে সানোয়ার মিয়া আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই মিটু রায় অভিযোগের বিষয়ে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ছুটি নেব কিনা? এত ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে ও পিটিয়ে আহত ৩

Update Time : 11:49:18 am, Wednesday, 3 June 2026