কমলগঞ্জ প্রতিনিধি : নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রোববার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতাম‚লককার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম ব্রাদার্সতে ৩ হাজার টাকা, রহমান ট্রেডার্সকে ২ হাজার টাকা, মা হার্ডওয়ার এন্ড ইলেকট্রিককে ৫ হাজার টাকা ও খাঁন সেনিটেশনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
6:38 am, Wednesday, 24 June 2026
News Title :
কমলগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ৪ প্রতিষ্টানকে ১২ হাজার টাকা জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:50:50 am, Sunday, 13 February 2022
- 625 Time View
Tag :
Popular Post




























