4:11 am, Friday, 22 May 2026

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সবার আগে। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

আজ রবিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআইয়) নবনির্মিত বহুতল প্রধান কার্যালয় ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

একযুগ আগের এবং এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে উল্লেখ করে উন্নয়নের কথাগুলো মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকার দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে ৩ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন। বিশেষ করে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচলার ফলে সেখান থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্ণীতি সততার সাথে মোকাবিলা করার জন্য এনএসআই সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এনএসআই কর্মকর্তাদের ব্যাপক প্রশিক্ষণের তাগিদও দেন তিনি। তিনি বলেন, ক্রমাগত অপরাধের ধরন পাল্টাচ্ছে এবং সেদিকে নজর রেখেই উন্নত প্রশিক্ষণের দিকে নজর দিচ্ছে সরকার। আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা রাখতে হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং করোনা মোকাবিলা করতে হবে।

এনএসআই সদস্যরা সততার সাথে কাজ করলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে হিসেবে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

Update Time : 06:24:14 am, Sunday, 4 April 2021